গোপালগঞ্জ নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৪:২৭ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আমির হামজা (২৩) নামে এক যুবক নিহত হয়েছে।

হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাইম মো. মোফাজ্জেল হক জানান, শনিবার বেলা ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের বাড়ি কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামে। তিনি কাশিয়ানী উপজেলা সদর থেকে বাড়ি যাচ্ছিলেন।এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে পুলিশ নিহতের লাশ পরিবারের কাছে ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত