রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে এক ভুয়া পুলিশ ইন্সপেক্টরকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানা পুলিশ। তার নাম মো. হাবিবুল্লাহ তালুকদার অভি। বাড়ি ঢাকার সাভারে। গত শুক্রবার রাতে ডিএমপির দারুস সালাম থানার গাবতলী তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দারুস সালাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন জানান, গত শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে দারুস সালাম থানার গাবতলী তিন রাস্তার মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থলের পুলিশ সার্জেন্ট ও টহল পুলিশের সমন্বিত তল্লাশি চৌকিতে মোটরসাইকেলসহ তাকে সিগন্যাল দেওয়া হয়। চালক মোটরবাইক থামালে কর্তব্যরত অফিসার গাড়ির কাগজপত্র দেখতে চাইলে চালক নিজেকে সিআইডির পুলিশ ইন্সপেক্টর হিসেবে পরিচয় দেন।
