গোল উৎসব করে জিতল বায়ার্ন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ এএম

জার্মান লিগ বুন্দেসলিগায় গোল উৎসব করল বায়ার্ন মিউনিখ। শনিবার বখুমকে ৭-০ গোলে উড়িয়ে দিল দলটি।

আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে চার গোল আদায়ের পর দ্বিতীয়ায়ে আরো তিন গোল করে বায়ার্ন।

লেরয় সানে ১৭ মিনিটে প্রথম জাল খুঁজে নেন। এরপর জসুয়া কিমিখের গোলে ২-০ হয়, দ্বিতীয়ার্ধে যিনি আরো একটি গোল আদায় করেন। মাঝে সের্গে জিনাব্রি ও রবার্ট লেভানডোস্কি এবং পরে এরিক মাক্সিম চুপো-মোটিং গোল করেন। অন্য গোলটি এসেছিল আত্মঘাতী থেকে।

৫ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন। এই পাঁচ ম্যাচে তারা গোল করেছে ২০টি। বিপরীতে হজম করেছে মাত্র ৪ গোল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত