রাজধানীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৬৬

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১১:০৮ এএম

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১,২৩৬ পিস ইয়াবা, ৩০২ গ্রাম ৮ পুরিয়া হেরোইন, ২৬৬ ক্যান বিয়ার, ৭০ কেজি ১০০ গ্রাম ১৪৪ পুরিয়া গাঁজা ও ২৮০ বোতল ফেনসিডিল উদ্ধার মূলে জব্দ করা হয়।

ডিএমপি সূত্র জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৬টি মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত