বাংলাদেশ আনসার

নবনিয়োগপ্রাপ্ত ৩৭তম বিসিএস কর্মকর্তাদের প্রশিক্ষণ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৫ পিএম

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নবনিয়োগপ্রাপ্ত ৩৭তম বিসিএস (আনসার) কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ ও এমএইচএস কোর্স সমাপনী কুচকাওয়াজ গত রবিবার সকালে গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান। আরও উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট, মো. মাহববু উল ইসলাম, উপ-মহাপরিচালক (প্রশাসন), কর্নেল মোহাম্মদ রফিকুল ইসলাম,  উপ-মহাপরিচালক (অপারেশনস), মো. সামছুল আলম ও উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ), হিরা মিয়াসহ সদর দপ্তর ও একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত