করোনা: চট্টগ্রামে শনাক্ত হার ৪ শতাংশ, মৃত্যু ১

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩০ এএম

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন। এই সময়ে নতুন করে ৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৭৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্ত ৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৫০ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ২৬ জন। মারা যাওয়া ব্যক্তি উপজেলার বাসিন্দা।

আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৫১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৭ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্ত ছিল ২ শতাংশ। এদিন এক ব্যক্তি মারা যান।

সরকারি হিসাবে, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ২৮৩ জন। করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১ হাজার ৩৮৮ জনের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত