কোর্টে ফিরবেন ফেদেরার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৯ পিএম

টেনিস থেকে রজার ফেদেরার অবসর নিতে পারেন এমন একটা কথা শোনা গিয়েছিল। কিন্তু হাঁটুর অস্ত্রোপচারের পর আগামী মৌসুমে কোর্টে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি।

ইনজুরির কারণে জুলাইয়ে উইম্বলডনের পর আর কোনো টুর্নামেন্টে খেলেননি ফেদেরার। এবার কোর্টে ফেরার ইঙ্গিত দিয়ে তিনি নিজেই বলেছেন, ‘এখন রিহ্যাব করছি। কিছুটা সুস্থবোধ করছি। গত মৌসুমে যেমনটা আশা করেছিলাম তেমন হয়নি। চোট থাকাকালীন সময়টা খারাপ গেছে। তবে এখন তা কেটে গিয়েছে। সামনের দিকে তাকাতে চাই। ধাপে ধাপে উন্নতি করতে চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত