কক্সবাজারের রিসোর্ট থেকে ফারজানা (২৪) নামে এক নারী পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শহরের কলাতলী আমারী রিসোর্ট নামের একটি হোটেল থেকে এ নারী পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে খবর পেয়ে ওই থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। হোটেলে ওঠার সময় গেস্ট এন্ট্রি বইতে তাদের বাড়ি কুমিল্লা চান্দিনা থানা লিখা হয়।
যদিও ঠিকানা সঠিক কিনা সে ব্যাপারে সন্দেহ আছে বলে জানান এএসপি মো. মহিউদ্দিন।
তিনি জানান, সাগর নামের এক ছেলের সঙ্গে দুজন ওই নারী মঙ্গলবার সকালে ওই রিসোর্টে ওঠেন। এসময় সকাল ১১টায় ওই রুমের কোনো সাড়া শব্দ না পেলে হোটেল কর্তৃপক্ষ দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফারজানার মরদেহ দেখতে পায়। কিন্তু এখনো ছেলে সাগরের কোনো খোঁজ পাওয়া যায়নি। হোটেল কর্তৃপক্ষ আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতার মর্গে পাঠানোর ব্যবস্থা করি।
তিনি আরও জানান, এ ব্যাপারে তাদের সঠিক পরিচয় ও তথ্য নিয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
