১২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ০৬:২২ এএম

রাজধানীর ডেমরা এলাকা থেকে ১২ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলো, শাহীন, সুলেমান ও জহির।

গতকাল মঙ্গলবার  ডিবির লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস বলেন, গত ১৯ ও ২০ সেপ্টেম্বর পৃথক অভিযানে শাহীন, সুলেমান ও জহিরকে গ্রেপ্তার করা হয়। ওই বাসার খাটের নিচ থেকে উদ্ধার করা হয় ১২ হাজার পিস ইয়াবা। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত