চট্টগ্রামের বাঁশখালীতে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে দুই হাজার ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুজনকে আটক করেছে থানা-পুলিশ।
আটকেরা হলেন টেকনাফের হৃীলা ইউপির মো. আরমান (২২) ও হাতিয়ার ঘোনা, উত্তর লম্বরীর সৈয়দ আহমদ (৩২)।
বাঁশখালী থানার এসআই মো. আকতার হোসাইন ফোর্সসহ বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বাঁশখালীর দক্ষিণ সীমান্তবর্তী চট্টগ্রাম-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের পুইছড়ি ইউপির ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে রাস্তার ওপর ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করেন।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর।
