বরগুনার পাথরঘাটায় বিস্কুটের বাক্সের ভেতর থেকে সদ্যোজাত এক শিশুকে উদ্ধার করা হয়েছে। গত বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে বিএফডিসি সড়কের মৎস্য ঘাট এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় পাথরঘাটা থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে। পরে গতকাল বৃহস্পতিবার সকালে শিশুটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে সুরক্ষা দিয়ে হেফাজতে নেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে পাথরঘাটা বিএফডিসি ঘাটের এক শ্রমিক ওই পথ ধরে যাওয়ার সময় রাস্তার পাশে ওয়ালের ওপর টেপ দিয়ে মোড়ানো একটি বিস্কুটের বাক্স দেখে সন্দেহ হলে তিনি আরও কিছু লোকজনকে ডেকে বাক্সটি দেখান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ওই বাক্স খুলে শিশুটিকে দেখতে পায়। শিশুটি ছেলে, তার মুখে স্কচটেপ পেঁচানো ছিল।
