মেরকেলের উত্তরসূরি নির্বাচনে ভোট দিচ্ছেন জার্মানরা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০২:৪০ পিএম

জার্মানিতে জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে অ্যাঙ্গেলা মেরকেলের ক্ষমতার ইতি ঘটবে।

এই নির্বাচনে চ্যান্সেলর হিসেবে মেরকেলের উত্তরাধিকারী নির্ধারণ হবে যিনি দীর্ঘ ১৬ বছর সফলভাবে দেশটির নেতৃত্ব দিয়েছেন।

রবিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে।

সর্বশেষ জরিপে দেখা যায়, মধ্য-বাম স্যোশাল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ওলাফ শলৎস সামান্য ব্যবধানে এগিয়ে আছেন মেরকেলের সিডিইউ-সিএসইউ রক্ষণশীল জোটের আরমিন লাশেটের চেয়ে।

কোন দল এ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে তা ভোট শেষে রাতের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। তবে সরকারে কে যাচ্ছে তা স্পষ্ট হতে আরও কিছুটা সময় লাগবে।

সরকার গঠনের জন্য অন্য দলের সঙ্গে জোট বেঁধে পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে কোনো দলকে। ফলে নতুন চ্যান্সেলর কে হবেন, তা জানতেও অপেক্ষায় থাকতে হবে।

বিদায়ী চ্যান্সেলর মেরকেল দেশে এতটাই জনপ্রিয় ছিলেন যে তরুণ ভোটারদের অনেকে অন্য কোনো চ্যান্সেলরের নামও মনে করতে পারেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত