প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি। সিপিসির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এক বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়৷
আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান শুভেচ্ছা বার্তার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। মঙ্গলবার তাঁর ৭৫তম জন্মদিন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান।
সিপিসির ১০০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা বার্তা এবং আওয়ামী লীগের প্রতিনিধি পাঠানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয় জন্মদিনের শুভেচ্ছা বার্তায়। সেইসঙ্গে বার্তায় বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও এগিয়ে নিতে সহযোগিতা জোরদারের আশা প্রকাশ করা হয়।
