সোমেশ্বরী নদীতে ২৩ ঘণ্টা নিখোঁজের পর শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৫:০৩ পিএম

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদীতে শাহীন মিয়া (২৭) নামে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে ওই নদীর দক্ষিণ ভাপনীপুর এলাকায় খেয়াঘাটের পশ্চিম পাড়ে মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম নিখোঁজ শ্রমিকের মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

এর আগে গত সোমবার দুপুরের দিকে নদীর খেয়াঘাটের উত্তরে এ ঘটনা ঘটে।

শাহীন মিয়া উপজেলার বিরিশিরি ইউনিয়নের বারইপাড়া এলাকার মো. রুমালী মিয়ার ছেলে। নদীতে পাথর সংগ্রহ করেন এবং তা নৌকায় লোড ও পরিবহন কাজের শ্রমিক তিনি।

দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ ও ঊর্ধ্বতনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার দিন নিখোঁজের সহকর্মী স্বপন মিয়া জানান, পাথর লোড করে যাত্রাপথে নৌকা ডুবে যাওয়ার সময় শাহীন নদীতে পড়ে যায়। আমি নৌকাটিকে ডুবে যাওয়ার হাত রক্ষা করে পাড়ে তুলে আনার চেষ্টা করি। একপর্যায়ে শাহীন পানিতে তলিয়ে যায়। পরে পানিতে ডুব দিয়ে তাকে উদ্ধারে চেষ্টা করি। এরপর থেকে শাহীন নিখোঁজ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত