মেসিকে রেখেই বিশ্বকাপ বাছাইয়ের দল আর্জেন্টিনার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১১:৪০ পিএম

বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের পরবর্তী তিন ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসিকে রেখেই ৩০ জনের দল সাজিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

৭ অক্টোবর প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ১০ অক্টোবর খেলা লুইস সুয়ারেজের উরুগুয়ের বিপক্ষে। ১৪ অক্টোবর ঘরের মাঠে খেলা পেরুর বিপক্ষে।

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপের যোগ্যতা পর্বের টেবিলে দুইয়ে রয়েছে আর্জেন্টিনা। মেসিদের পয়েন্ট ১৮। ২৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে ব্রাজিল।

এমনিতে কাতার বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। এই তিন ম্যাচ জিতলে আরো নিশ্চিত করে ফেলবেন মেসিরা।

কোপা জেতার পর থেকে মেসিকে নিয়ে উন্মাদনার শেষ নেই। দেশের জার্সিতে এ বারের বিশ্বকাপটাও তিনি জেতার জন্য মরিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত