ঠাকুরগাঁওয়ে শিক্ষক ছাত্র, পেশাজীবীদের প্রতিবাদ সভা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৪ পিএম

চার বছরমেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকোর্সকে তিন বছরে রূপান্তরের উদ্যোগ বন্ধসহ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত পেশাজীবীদের পেশাগত সমস্যা সমাধানের চার দফা দ্রুত বাস্তবায়নের দাবি এবং ষড়যন্ত্রের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সভা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাকক্ষে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ জেলা শাখার আয়োজনে এ প্রতিবাদ সভা হয়।

সংগঠনের আহ্বায়ক এ কে এম সফিউল এনাম পারভেজের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন মাহবুবার রহমান, গিয়াস উদ্দিন, সেলিমুর রহমান, সাইফুর রহমান, মামুনুর রশীদ, আরমান হোসেন প্রমুখ।

প্রতিবাদ সভায় ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট, ভোকেশনালের বিভিন্ন ট্রেডের ছাত্রছাত্রী-শিক্ষকসহ পেশাজীবী ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত