উগ্রপন্থা ছড়ানোর অভিযোগে ফ্রান্সে ৬ মসজিদ বন্ধ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৯ এএম

ইসলামের নামে উগ্রপন্থা ও জঙ্গিবাদ ছড়ানোর অভিযোগে ৬টি মসজিদ বন্ধ ও বেশ কিছু ইসলামি সংস্থা নিষিদ্ধ করছে ফ্রান্স। দেশটির জাতীয় দৈনিক লা ফিগেরোর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গেরার্দ দারমানিন মঙ্গলবার লা ফিগেরোকে জানান, ফ্রান্সের কোনো কোনো এলাকা ও সংস্থা থেকে উগ্রপন্থি ইসলাম ও জঙ্গিবাদ ছড়ানো হচ্ছে, সে বিষয়ে জানতে ২০২০ সালের নভেম্বর থেকে ব্যাপক ও বিস্তারিত অনুসন্ধান শুরু করেছিল দেশটির গোয়েন্দা সংস্থাসমূহ। সেই থেকে প্রায় ১০ মাসের অনুসন্ধানে ৮৯টি স্থান ও সংস্থার একটি তালিকা করেন গোয়েন্দারা; সরকারকে দেওয়া প্রতিবেদনে বলেন, তালিকাভুক্ত এসব স্থান ও সংস্থা থেকেই ছাড়ানো হচ্ছে ইসলামি উগ্রপন্থা ও জঙ্গিবাদ। লা ফিগারোকে দারমানিন বলেন, যে ছয়টি মসজিদকে বন্ধ ঘোষণা করা হবে, সেগুলোর নাম এই তালিকায় রয়েছে। রাজধানী প্যারিসসহ ফ্রান্সের ৫টি শহরে রয়েছে এই মসজিদগুলো।

ফ্রান্সের ইসলামপন্থি প্রকাশনা সংস্থা নাওয়া এবং দেশটির কৃষ্ণাঙ্গ অধিকারবাদী অন্যতম সংগঠন এলডিএনএর (ব্ল্যাক আফ্রিকান ডিফেন্স লিগ) নামও তালিকায় রয়েছে বলে জানিয়েছেন দারমানিন। নাওয়া প্রকাশনীর প্রধান কার্যালয় ফ্রান্সের অ্যারিজ শহরে। এই প্রকাশনার কর্র্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা ইহুদিদের নির্মূল করা ও সমকামীদের পাথর ছুড়ে হত্যার পক্ষে প্রচারকাজ চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত