পূজার আগেই সনাতনী সাজে তাক লাগালেন জাহারা মিতু

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১২:৪০ পিএম

আর কয়েকদিন পরেই সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা শুরু হচ্ছে। ইতিমধ্যেই পূজার আমেজ টের পাওয়া যাচ্ছে। উৎসবের জন্য প্রস্তুত হচ্ছেন সবাই। কথায় আছে ধর্ম যার যার উৎসব সবার। সেই কথার প্রতিফলন দেখা যাচ্ছে সর্বত্র। সনাতনী ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্য ধর্মের মানুষেরাও এই উৎসব উদ্‌যাপনে বেশ কৌতূহলী হয়ে পড়েছেন।

এদিকে বাংলাদেশের তারকারাও এই উৎসব ঘিরে অংশ নিচ্ছেন নানা ফটোশুটে। সম্প্রতি জনপ্রিয় উপস্থাপক ও নবাগত চিত্রনায়িকা জাহারা মিতুকেও দেখা গেল পূজার ফটোশুটে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে- লম্বা চুল, কপালে লাল টিপ, নাকে নথ, হাতে চুরি ও গাঁদা ফুল। ব্লক প্রিন্টের লাল রঙের সুতি শাড়িতে মোহময়ী জাহারা মিতু। কপালে লাল টিপের সঙ্গে লাল সিঁদুরের মিশ্রণে মিতু যেন সাক্ষাৎ দেবী। পূজার আগেই মিতুর দেবীরূপ দেখে ভক্তরা প্রশংসায় পঞ্চমুখ।

image

উল্লেখ্য, জাহারা মিতুর শুরুটা ছিল সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর মাধ্যমে।  এরপর নাটক, বিজ্ঞাপন, মডেলিং এবং ক্রীড়া উপস্থাপনা করেছেন মিতু। ২০১৯ সালে ‘আগুন’ সিনেমায় অভিনয় করে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করলেও ছবিটি এখনো আলোর মুখ দেখেনি। এদিকে কোনো ছবি মুক্তি না পেলেও তার হাতে রয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য প্রজেক্ট। কলকাতা সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করেছেন ‘কমান্ডো’ সিনেমায়। বর্তমানে তিনি চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর বিপরীতে অভিনয় করছেন ‘যন্ত্রণা’ও ‘জয়া বাংলা’সিনেমায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত