নওগাঁর মান্দায় ভিমরুলের কামড়ে ইসমাইল হোসেন (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের গোয়ালমান্দা স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ইসমাইলের বাড়ি উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের গোয়ালমান্দা স্লুইসগেট এলাকায়।
তার ছেলে রুহুল আমিন জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত করতে যান ইসমাইল। এসময় তালগাছ থেকে একটি ডাল খসে পড়ে। ওই ডালের পাতায় থাকা একঝাঁক ভিমরুল ইসমাইলকে কামড়ায়। ঘটনাস্থলেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে রামেক হাসপাতালে পাঠানো হলে বৃহস্পতিবার রাত ১টার দিকে তিনি মারা যান।
