আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত দলে আরও পাঁচ ক্রিকেটারকে যুক্ত করেছে শ্রীলঙ্কা। তারা হলেন— মিনোদা ভানুকা, রমেশ মেন্ডিস, পাথুম নিশানকা, লক্ষণ সান্দাকান ও আশেন বান্দারা।
গত ১০ সেপ্টেম্বের মধ্যে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার সময়সীমা নির্ধারণ করে দিয়েছিল আইসিসি। তবে ১০ অক্টোবর পর্যন্ত দলে যেকোনো পরিবর্তন আনা যাবে জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
সেই নিয়মের সুযোগ নিয়ে নতুন ৫ ক্রিকেটারকে স্কোয়াডে যুক্ত করল শ্রীলঙ্কা। এর আগে মধ্য সেপ্টেম্বরে বিশ্বকাপ দল ঘোষণা করেছিল লঙ্কানরা।
প্রথম ঘোষিত দলে ছিল লাহিরু মধুশঙ্কের নাম। কিন্তু তিনি চোট থেকে সেরে না ওঠায় দলের সঙ্গে বিশ্বকাপ খেলতে যেতে পারছেন না।
দাসুন শানাকার দল ওমানের উদ্দেশ্যে দেশ ছাড়বে ৩ অক্টোবর। শ্রীলঙ্কা বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৮ অক্টোবর, নামিবিয়ার বিপক্ষে।
শ্রীলঙ্কা স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, আভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাক্ষে, চারিথ আসালাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কামিন্দু মেন্ডিস, চামিকা করুনারত্নে, নুয়ান প্রদীপ, দুষ্মন্ত চামিরা, প্রবীন জয়াবিক্রমা, মহীশ থিকসেনা, মিনোদ ভানুকা, রমেশ মেন্ডিস, পাথুম নিশানকা, লক্ষন সান্দাকান, আশেন বান্দারা।
রিজার্ভ: লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো, আকিলা ধনাঞ্জয়া, পুলিনা থারাঙ্গা।
