রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে ট্রেনে কাটা পরে দাদি-নাতির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তনগর মধুমতি ট্রেনে কাটা পরে দুজনের মৃত্যু হয়। জানা যায়, আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে রেল লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তাদের।
স্থানীয় সূত্রে জানা যায়, পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফরা গ্রামের আকবর প্রামাণিকের স্ত্রী মোমেনা বেগম (৫৫) তার দুই বছরের নাতি রুকাইয়া নিয়ে বাবুপাড়া গ্রামে আত্মীয় বাড়িতে আসে। আত্মীয় বাড়ি থেকে সোমবার দুপরে ফিরে আসার সময় বালিয়াপাড়া গ্রামে রেল লাইন পার হওয়ার সময় ট্রেন চলে আসা। তখন ট্রেনে কাটা পড়ে দুজনেরই মৃত্যু হয়।
রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার শিমুল কুমার বিশ্বাস জানান, রাজশাহী থেকে ভাঙ্গাগামী আন্তনগর মধুমতি ট্রেনে কাটা পরে দুজনের মৃত্যু হয়। আমরা ঘটনা জানার পরই রেলওয়ে পুলিশকে তথ্য দিয়ে দিয়েছি।
রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মো. মাসুদ আলম জানান, মরদেহ দুটি উদ্ধার করে আমরা পরিবারের কাছে হস্তান্তর করেছি। তবে এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। মূলত রেললাইন পার হওয়ার সময় ট্রেন আসছিল বিষয়টি খেয়াল করেনি।
