রেফারিকে হত্যাচেষ্টার অভিযোগে ফুটবলার গ্রেপ্তার

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১০:৩৪ এএম

রেফারিকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার পর মাথায় লাথি মারার জন্য হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক ফুটবলারের বিরুদ্ধে। খবরটি নিশ্চিত করেছে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা।

ঘটনাটি ঘটেছে ব্রাজিলের রিও গ্রান্দে দো সুল অঞ্চলের চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগের ম্যাচে। এই ঘটনার পর ম্যাচটি স্থগিত করা হয়। আহত রেফারিকে অচেতন অবস্থায় উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়।

ভেনানসিও অ্যাইরেস শহরের ক্লাব গুরানি এবং রিও গ্রান্দের সাও পাওলোর মধ্যকার ম্যাচের ৬০তম মিনিটে এই ঘটনা ঘটে।

ফেডারেশনের টিভি’র এক ফুটেজে দেখা যায়, রিবেইরো ফাউলের অভিযোগ করায় রেফারি ম্যাচ থামান এবং তাকে সতর্ক করে দেন। এই সময় তিনি ক্রিভেলারো নামের ওই রেফারিকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন ও মাথায় লাথি মারেন।

আহত রেফারিকে দক্ষিণ ব্রাজিলের ভেনানসিও অ্যাইরেস শহরের কাছের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তিনি সুস্থ আছেন এবং তার অবস্থা স্থিতিশীল।

স্থানীয় সময় গত মঙ্গলবার বিকেলে তাকে হাসপাতাল থেকে ছাড়াও পান সেই রেফারি। একইদিনে স্থগিত ম্যাচটি ফের মাঠে গড়ানোর কথা। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এমনটাই জানায় মার্কা।

রেফারিকে আঘাত করার এই ঘটনায় রিবেইরোর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

তার ক্লাব সাও পাওলো এক প্রকাশিত বিবৃতিতে জানায়,এই ঘটনা তাদের ইতিহাসের সবচেয়ে দুঃখজনক অধ্যায়। এর জন্য তারা অনুতপ্তও। অভিযুক্ত ওই খেলোয়াড়ের সঙ্গে চুক্তি বাতিলের কথাও জানায় তারা।

এই ঘটনা এমন এক দিনে ঘটনা ঘটল, যেদিন আবার সাও পাওলোর ১২৩তম বার্ষিকী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত