কুমিল্লা সদর দক্ষিণে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার চালকসহ দু’জন নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজি বাটপাড়া সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর দক্ষিণ উপজেলার বিষুপুরের জামিল (৩২) ও বাটপাড়ার মোজাম্মেল (৩৩)।
ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক খোরশেদ আলম জানান, সড়কের পাশে দাঁড়িয়ে ছিল একটি ব্যাটারিচালিত অটোরিকশা।
এ সময় কাভার্ডভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপ দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।
