২৫ বছরে প্রথমবার ধনীদের তালিকা থেকে বাদ পড়লেন ট্রাম্প

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ০৯:০০ পিএম

‘ফোর্বস’ ম্যাগাজিন প্রকাশিত আমেরিকার ধনীতম ৪০০ ব্যক্তির তালিকাতেও ঠাঁই পেলেন না ডোনাল্ড ট্রাম্প। ২৫ বছরে এই প্রথম এই তালিকা থেকে বাদ পড়লেন তিনি।

সময়টা একেবারেই ভাল যাচ্ছে না ডোনাল্ড ট্রাম্পের। গত বছরের শেষে হারিয়েছেন প্রেসিডেন্ট পদ। তারপর ক্যাপিটল ভবন তাণ্ডবে উসকানির অভিযোগ।

তবে ট্রাম্পের এই ‘পতনে’ বিস্মিত নয় ওয়াকিবহাল মহল। গত বছরের তালিকাতেও তাঁর নাম ছিল একেবারে নিচের দিকে। ৩৩৯ নম্বরে রাখা হয়েছিল ট্রাম্পকে। ফলে তালিকা থেকে একেবারে বাদ পড়ে যাওয়ার ইঙ্গিত তখন থেকেই ছিল বলে মনে করা হচ্ছে।

কিন্তু কেন হঠাৎ এই অবস্থা ৭৫ বছরের রিয়েল এস্টেট মোঘলের? প্রেসিডেন্ট পদ খোওয়ানোর সঙ্গে অবশ্য এর কোনও সম্পর্ক নেই। আসলে করোনা মহামারীর সময় থেকেই তাঁর সম্পত্তি একেবারেই ‘স্থবির’ হয়ে পড়ে। একই সমস্যা হয়েছিল অন্যান্য ব্যবসায়ীদেরও। কিন্তু তাঁরা নিজেদের ব্যবসাকে অন্যদিকে স্থানান্তরিত করেছিলেন। সেই সুযোগ ছিল ট্রাম্পেরও সামনে। কিন্তু তেমন সিদ্ধান্ত নিতে পারেননি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। সেই অদূরদর্শিতার পরিণামই এখন তাঁকে ভুগতে হচ্ছেই বলে মনে করা হচ্ছে।

‘ফোর্বস’-এর মতে, পাঁচ বছর আগে ডোনাল্ড ট্রাম্পের সামনে সবচেয়ে ভাল সুযোগ এসেছিল অন্য খাতে বিনিয়োগ করার। কিন্তু তিনি তা করেননি। পরে প্রেসিডেন্ট হয়ে যাওয়ার ফলে স্বার্থের সংঘাতজনিত বিষয়ে আরও সাবধানে পা ফেলতে হচ্ছিল তাঁকে। নিজের ‘স্থবির’ সম্পত্তি বেচতে নারাজ ট্রাম্পকে এর ফলে ৬০০ মিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়তে হয়। আর তার ফলশ্রুতিই এবার মার্কিন মুলুকের ধনকুবেরদের তালিকায় ঠাঁই হল না তাঁর।

বর্তমানে তার সম্পদের পরিমাণ ২৫অ কোটি ডলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত