সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিবন্ধিত ‘বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান (বাইগাম)’ পরিচালিত ‘প্রবীণ নিবাসে’ কাটল অন্যরকম একটা দিন। অপ্রয়োজনীয় ও ব্যবহৃত পণ্যের ভার্চুয়াল হাট ‘রিসাইকেলবিনের’ প্রথম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে প্রবীণ নিবাসে যেন প্রাণের মেলা বসেছিল। দিনব্যাপী এ কার্যক্রমে ছিল নবীনদের পরিচিতি ও আলোচনা সভা, সাইকিয়াট্রিস্টের মাধ্যমে কাউন্সেলিং, প্রবীণদের অভিজ্ঞতা শেয়ারিং, কেক কাটা, নবীন-প্রবীণ অংশগ্রহণে ক্রীড়া অনুষ্ঠান, পুরনো দিনের গান এবং ম্যাজিক শো ইত্যাদি। বিজ্ঞপ্তি
×
