বৃশ্চিকের ব্যবসায় ভরাডুবির সম্ভাবনা, মিষ্টি কথায় ভুলবেন না মীন

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১০:৪৬ এএম

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) জন্মলগ্নে কেতুর প্রভাবে জাতকের শারীরিক অসুস্থতার লক্ষণ রয়েছে। ঋতু বদলের কারণে অজীর্ণ-অম্লাশয়ের ভাব হতে পারে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে) অষ্টমপতিগ্রহ জাতকের লগ্নে অবস্থান করায় আত্মীয়ের দ্বারা সন্তাপ ভোগ করবেন। অচিরেই কোনো প্রবীণ পারিবারিক সদস্যের সাহায্য পাবেন।

মিথুন (২১ মে-২০ জুন) নীতির রাজা রাজনীতি। নীতিবহির্ভূত কার্যকলাপে জড়াবেন না। নীতি বিবর্জিত কাজে জড়ালে জনগণ ও প্রশাসন দ্বারা হেনস্তা হতে পারেন।

কর্কট (২১ জুন-২০ জুলাই) শিল্প-সংস্কৃতিতে অবদান রাখার সঠিক সময়। ঋতুরাজ বসন্তের আগমনে চন্দ্রগ্রহের অবস্থানের ফলে, জাতক সমাজে প্রভূত সম্মান পাবেন।

সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কোনো খাদ্যদ্রব্য রপ্তানিতে লক্ষ্মীর কৃপায় লাভবান হবেন। তবে অধিক লাভের আশায় ভেজাল মেশাবেন না।

কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) অনূঢ়া ষোড়শীর অপেক্ষার পালা শেষ হবে। প্রজাপতির কৃপায় কন্যাদায়গ্রস্ত পিতা পরিত্রাণ পাবেন। তবে কোনো অসম বিবাহ না করাই ভালো।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) শিক্ষাক্ষেত্রে প্রশাসনিক কাজে জড়িতদের প্রচন্ড রূপে মনোযোগী হওয়ার প্রয়োজন। না হলে সার্টিফিকেট সংক্রান্ত ভুলের মাশুল গুনতে হতে পারে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২০ নভেম্বর) সামনে অশনিসংকেত। শনিগ্রহের কেতুর সংযোগের ফলে আপনার ব্যবসার ভরাডুবি হওয়ার সম্ভাবনা। এ-সপ্তাহে টাকা লেনদেন না করাই ভালো।

ধনু (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) পরিবারের প্রবীণ সদস্যদের পরামর্শ গ্রহণ করলে সুফল পাবেন। বিবাহের সিদ্ধান্ত নিজে না নেওয়াই ভালো। কারণ বিষয়টি আপনার জন্য অজানা।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) শীর্ষে অবস্থান মকরের সহজাত ব্যাপার। ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী আপনার ক্ষতি করতে পারে। এ সপ্তাহে বড় ব্যবসায়ে জড়িয়ে না পড়া বিচক্ষণ।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) বাস্তবতা মেনে চলুন। আবেগের তাড়নায় কোনো সিদ্ধান্ত নেবেন না। বৈদেশিক ব্যবসায়ের প্রলোভনে জড়াবেন না। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) আদিরসের নেশায় আপনার কষ্টার্জিত অর্থ বেহাত হতে পারে। দুষ্ট লোকের মিষ্টি কথায় ভুলবেন না। বামাস্বরে আকৃষ্ট হয়ে অযথা কলহে জড়াবেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত