মালদ্বীপে উষ্ণতা ছড়াচ্ছেন বিপাশা! ছবি তুলে দিচ্ছে কে?

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ০৪:৪০ পিএম

আইটেম গার্লখ্যাত চিত্রনায়িকা বিপাশা কবির বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। ব্যস্ততার ফাঁকেই অবসর কাটাতে এই চিত্রনায়িকা অবসর কাটানোর জন্য এই মুহূর্তে মালদ্বীপে রয়েছেন। মালদ্বীপের সমুদ্রের পাড়ের বেশ কিছু ছবি বিপাশা তার ফেসবুকে শেয়ার করেছেন। যেখানে নীল আকাশের নীচে সমুদ্রের পারে বেশ ফুরফুরে মেজাজেই তাকে দেখা গিয়েছে। আর তার সেই সব ছবির নিচে অনেকেই কমেন্ট করছেন। ইচ্ছে পোষণ করছেন নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপে যাওয়ার।

মালদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করার সময়েও বিমানের ভেতর বসে তোলা নিজের ছবি পোস্ট করেছিলেন এই চিত্রনায়িকা। খুব সুন্দর সুন্দর ছবি পোস্ট করলেও কে বা কারা তার সঙ্গে আছেন তা জানাননি বিপাশা। কেইবা তার এতসব ছবি তুলে দিচ্ছে? মজা করেই কমেন্ট বক্সে এই নায়িকার কাছে জানতে চাওয়া হয় সুন্দর ছবিগুলো কে তুলে দিচ্ছে? এই চিত্রনায়িকাও মজা করে উত্তর দিলেন ‘আমার ফিউচার’।

সম্প্রতি দেশ রূপান্তরের লাইভ আড্ডাতেও বিপাশা স্বীকার করে নিয়েছিলেন, তিনি প্রেম করছেন। তবে কার সঙ্গে প্রেম করছেন তা জানাননি।

এদিকে গত ৩০ সেপ্টেম্বর থেকে ভারতীয় এটিটি প্ল্যাটফর্ম ওয়াচোতে প্রচার শুরু হয়েছে বিপাশা অভিনীত  ওয়েব সিরিজ  `আঘাত`। অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি নির্মাতা জায়েদ রিজওয়ান নির্মাণ করেছেন ওয়েব সিরিজটি। গল্পটি অস্ট্রেলিয়ানির্ভর হওয়ায় সিরিজটির পুরো শুটিং অস্ট্রেলিয়াতেই ধারণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত