আরিয়ান গ্রেপ্তারের পর প্রথম পোস্ট সোহানার, কী বললেন তিনি

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ০৫:৫৭ পিএম

বড় ভাই আরিয়ান খান গ্রেপ্তারের পর মায়ের জন্মদিনে সামাজিক মাধ্যমে প্রথম পোস্ট করতে দেখা যায় শাহরুখকন্যাকে। গৌরীর জন্মদিনে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি বিশেষ ছবি পোস্ট করেছেন সুহানা। নব্বইয়ের দশকের শাহরুখ-গৌরীর একটি সাদা-কালো ছবি পোস্ট করেন তিনি।  গৌরীকে দু-হাতে আগলে রেখেছেন শাহরুখ, ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, 'শুভ জন্মদিন মা'। তার সঙ্গে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন তিনি। ছবি কমেন্ট বক্সে ভালোবাসা জানিয়েছে তুতো বোন আলিয়া ছিব্বার থেকে অনন্যা পান্ডে।

 

দিন সাতেক আগেই মাদক-কাণ্ডে গ্রেপ্তার হয়েছে শাহরুখপুত্র আরিয়ান খান। দুই দফায় এনসিবি হেফাজতের পর বৃহস্পতিবার আরিয়ানকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার পর্যন্ত এনসিবির হেফাজতেই রয়েছেন আরিয়ানসহ বাকিরা। আজ এসপ্লানেড ম্যাজিস্ট্রেট কোর্টে তাঁর জামিনের আবেদনের শুনানি রয়েছে।

প্রসংগত, আরিয়ানের বন্ধু আরবাজ মার্চেন্টকে গত শনিবারই ক্রুজ থেকে ৬ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছিল এনসিবি, এরপর আরিয়ানকে জেরা করে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে অর্চিতকে গ্রেপ্তারের করে এনসিবি। তাঁর কাছ থেকেও মাত্র ২.৬ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত