রাজবাড়ীতে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা হলে আব্দুল কুদ্দুস শেখ নামে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার গৃহবধূর কয়েক বছর আগে বিয়ে হয়েছে। কিন্তু তার কোনো সন্তান হয় না। সন্তানের আশায় নানা রকম চিকিৎসা গ্রহণ করেছেন। গত দুই মাস আগে কুদ্দুস শেখের কাছ থেকে ওষুধ নিয়ে তা সেবন করেন। কুদ্দুস শেখ গৃহবধূকে তার ওষুধ নিয়মিত সেবন করতে বলেন। কুদ্দুস গত ২০ আগস্ট বিকেলে তার ভাড়া বাড়িতে ওষুধ নিয়ে আসে। পরে তাকে কৌশলে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, গৃহবধূ বাদী হয়ে ৬ অক্টোবর বিকেলে মামলা করে। ৭ অক্টোবর রাজবাড়ী থানা ও খানখানাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান চালিয়ে আসামি কুদ্দুস শেখকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুদ্দুস ওই গৃহবধূকে ধর্ষণের কথা স্বীকার করেছে।
