শামীম ওসমানের শ্বশুর সাইফউদ্দিন মারা গেছেন

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ০১:৩৭ এএম

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ এ কে এম শামীম ওসমানের শ্বশুর, ব্যবসায়ী আলহাজ সাইফউদ্দিন আহাম্মেদ (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি ও সদ্য নির্বাচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক তানভীর আহাম্মেদ টিটুর পিতা। গতকাল শনিবার দুপুর ১২:৩০-এ ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ২ ছেলে, ২ মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বাদ আসর নারায়ণগঞ্জ ঈদগাহ ময়দানে প্রথম এবং বন্দরের লক্ষণখোলায় মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ সাইফউদ্দিন আহাম্মেদের মৃত্যুতে নারায়ণগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল গভীর শোকপ্রকাশ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত