জাতীয় প্রেস ক্লাবে মোশাররফ

সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ০১:৪০ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে ক্ষমতাসীন সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।’ গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় পার্টির (কাজী জাফর) উদ্যোগে পার্টির সাবেক যুগ্ম মহাসচিব ও জাতীয় যুব সংহতি আহ্বায়ক মহসিন সরকার স্মরণে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘বর্তমান সরকারের অধীনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ২০ দলীয় জোট ও দেশের গণতান্ত্রিক জনগণ আগামী নির্বাচনে যাবে না, যেতে পারে না। সেই নির্বাচন আমরা করতেও দেব না।  স্বৈরাচারী এ সরকারকে হটাতে হবে। এ জন্য কঠিন আন্দোলন করতে হবে। জনগণ আন্দোলনের জন্য প্রস্তুত। তারা এ সরকারের বিদায় চান। জনগণ আমাদের বলছেন, আপনারা কী করছেন, আপনারা এ সরকারের বিদায়ের জন্য মাঠে নামেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত