মেষ : যাক দুর্ভাবনা কেটে এবার সুখের সময়। কর্মক্ষেত্রে পদোনড়বতির সমূহ সম্ভাবনা। কোনো তদবিরের প্রয়োজন নেই, নিজ যোগ্যতায় পদোন্নতি হবে।
বৃষ : জাতকের এ-সপ্তাহটা নির্ভাবনায় অতিবাহিত হবে। প্রেমিক-প্রেমিকাদের আর চালাকির প্রয়োজন নেই। সৎভাবে নিজেদের মেলে ধরুন, সফল হবেন।
মিথুন : জাতক ঠগবাজের হাতে পড়তে পারেন। নকল ভোটার আইডির খপ্পরে পড়ে লোকসান হতে পারে। প্রকৃত ভোটার আইডি নিয়ে কাজে হাত দেবেন।
কর্কট : আপনি কোনো কাজে ভুলরূপে চিহ্নিত হতে পারেন। রবির সাহায্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। মায়ের কাছে ক্ষমা চাইতে দ্বিধা করবেন না।
সিংহ : অবিশ্বাস্য হলেও সত্য যে, আপনার চারিদিকে অবিবাহিতা নারীর আনাগোনা বেড়ে যাবে। পারিবারিক শান্তি রক্ষার্থে অসামাজিক কাজ এড়িয়ে চলুন।
কন্যা : শিল্প-সাহিত্যের ক্ষেত্রে কন্যারাশির জাতকের সুনাম হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের করোনার ফলে যে ক্ষতি হয়েছিল তা পুষিয়ে যাবে।
তুলা : চিত্রা নক্ষত্রের কারণে এ-সপ্তাহে জাতক চর্ম রোগাক্রান্ত হতে পারেন। তবে একাদশপতি যুক্ত হলে গবাদি পশু সম্পদে লাভের সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক : ভগবান পরাশরের মতে বৃশ্চিকরাশি রাহুর তুঙ্গে বা উচ্চাসনে অবস্থান করবেন। অতএব এ-সপ্তাহে গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে ফেলতে পারেন।
ধনু : ধনুরাশি কেতুর মূলত্রিকোনাস্থানে অবস্থানের ফলে শারীরিক কষ্ট দূর হবে। অর্থোপার্জন বৃদ্ধি পাবে। তবে কোনো ফটকা ব্যবসায় না জড়ানোই ভালো।
মকর : যুবক-যুবতীরা চন্দ্রের দ্রেক্কাণের প্রভাবে মিত্রজনের সঙ্গে অযথা ধন্ধে জড়িয়ে পড়বেন। একটু বুদ্ধি করে সুচতুর উপায়ে নিজ মতামত প্রকাশ করুন।
কুম্ভ : স্বামী-স্ত্রীর মাঝে নাক্ষত্রিক দশা পদ্ধতির ব্যবহারে জানা যায় যে, মধ্যরাত্রির পর সকাল পর্যন্ত শুভ সময়। এ সময়ের মিলনে পুত্র সন্তান লাভ হয়।
মীন : জাতকের আয়াধিপতির অবস্থানের ফলে যাত্রা শুভ। নিকট আত্মীয়ের অব্যবহৃত সম্পত্তি লাভ হওয়ার সমূহ সম্ভাবনা। তবে চালাকির আশ্রয় নেবেন না।
