কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ০৩:৫৫ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে ভেসে গিয়ে সাইফুল আসাদ (১৮) নামের এক স্থানীয় পর্যটক নিখোঁজ রয়েছে।

রবিবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতে হোটেল ‘জলতরঙ্গ’ পয়েন্টে গোসল করার সময় তিনি নিখোঁজ হন।

নিখোঁজ সাইফুল আসাদ কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মুসলিমপাড়া এলাকার মোহাম্মদ নাসিরের ছেলে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমদ সত্যতা নিশ্চিত করে জানান, ২০ জনের একটি দল রবিবার সকালে চকরিয়া থেকে কক্সবাজার ভ্রমণে আসে। সকাল থেকে পর্যটন স্পট হিমছড়ি থেকে শুরু করে নানা দর্শনীয় স্থান ভ্রমণ শেষে দুপুরে ৬ জন ‘জলতরঙ্গ’ সৈকত পয়েন্টে গোসল করতে নামেন।

গোসল করার একপর্যায়ে পানির স্রোতে সাইফুল ভেসে যান। এ সময় খবর পেয়ে স্থানীয় লাইভ গার্ড কর্মীরা সৈকতের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান শুরু করেন। কিন্তু, কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি।

দায়িত্বরত টুরিস্ট পুলিশ ও লাইভ গার্ড বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত