মন্দিরে পুজো দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী স্ত্রীর মৃত্যু

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ০৭:১৬ পিএম

পটুয়াখালীর দশমিনায় স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুনিল কবিরাজ (৭০) ও পুষ্প রানী (৬৫) নামের দুই স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। মন্দিরে পুজো দিতে গিয়ে এই ঘটনা ঘটে।

রবিবার সকালে উপজেলার রন গোপালদী ইউনিয়নের গুলি আউলিয়াপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে পুষ্প রানী মন্দিরে পুজো দিতে যান। এ সময় আলো জালাতে গিয়ে সুইচ স্পর্শ করার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুতায়িত হন। পরে তার স্বামী সুনিল কবিরাজ তাকে ছাড়াতে গিয়ে স্পর্শ করলে তিনিও বিদ্যুতায়িত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দশমিনা থানার ওসি মেহেদি হাসান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত