রাম-কৃষ্ণকে সম্মান করার জন্য আইন প্রয়োজন: ভারতীয় হাইকোর্ট

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১০:৫৮ এএম

ভগবান রাম এবং কৃষ্ণকে সম্মান করার জন্য একটি আইনের প্রয়োজন আছে বলে পর্যবেক্ষণ দিয়েছে ভারতের এলাহাবাদ হাইকোর্ট।

রামায়ণ ও গীতার মতো মহাকাব্য এবং তাদের লেখক বাল্মীকি ও বেদ ব্যাসকেও সম্মান জানানোর কথা বলেছে উচ্চ আদালত।

একই সঙ্গে রামায়ণ ও মহাভারতকে দেশের সংস্কৃতি এবং ঐতিহ্যের অংশ বলেও অভিহিত করেছে এলাহবাদ হাইকোর্ট।

হিন্দুস্তান টাইমস জানায়, হাথরাসের বাসিন্দা আকাশ জাটভের জামিন আবেদনের শুনানির সময় এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদব এসব পর্যবেক্ষণ দেন।

আকাশ সামাজিক যোগাযোগ মাধ্যমে হিন্দু দেবতাদের আপত্তিকর ছবি শেয়ার করার মামলায় অভিযুক্ত। তবে তার বিরুদ্ধে মামলার শুনানি এখনো শুরু হয়নি।

গত ১০ মাস ধরে আকাশ জেলে রয়েছে। শুনানির পর আকাশকে জামিন দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত