সব জল্পনার অবসান ঘটিতে সাকিব আল হাসানকে একাদশে রেখেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এলিমিনেটর ম্যাচ খেলতে নেমেছে কলকাতা নাইট রাইডার্স।
শারজায় সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয়েছে ম্যাচটি। টস হেরে ফিল্ডিং করছে সাকিবদের দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মঙ্গলবার আবুধাবিতে অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। তাই কলকাতার হয়ে সাকিব খেলবেন নাকি জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন সেনিয়ে ছিল ধোঁয়াশা।
শেষ পর্যন্ত সাকিবকে নিয়েই একাদশ সাজিয়েছে কলকাতা। এ ম্যাচে মাঠে নামার আগে সাকিব বলেছেন, ‘আমরা টুর্নামেন্টের এমন জায়গায় এসে পৌঁছেছি, এখন প্রতিটি ম্যাচই নকআউট। যেখানে হারলেই বিদায় নিশ্চিত। আজো তেমনই একটি দিন। চ্যালেঞ্জ জিততে আমরা প্রস্তুত।’
উইকেট প্রসঙ্গে বলেন, ‘দেখে মনে হয়েছে কিছুটা স্লো। এখানকার অন্য দুই ভেন্যুর থেকে বেশ আলাদা। নিশ্চিতভাবেই বোলারদের বাড়তি দায়িত্ব নিতে হবে।’
