হিলি সীমান্ত

দুর্গাপূজা উপলক্ষে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১১:৩৯ পিএম

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল সোমবার দুপুর ১২টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার ইয়াছিন আলী ভারতের হিলির বালুপাড়া বিএসএফের ক্যাম্প কমান্ডার এসআই বজিয় সিংয়ের হাতে উপহারের মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন। এ সময় সেখানে উভয় বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন। জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কসহ বিভিন্ন ক্যাম্পের পক্ষ থেকে বিএসএফের বিভিন্ন ক্যাম্পসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের জন্য মিষ্টি উপহার দেওয়া হয়।

বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার ইয়াছিন আলী বলেন, দুর্গাপূজা উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। সীমান্তে সৌহার্দ্য সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালনের লক্ষ্যে প্রতিটি জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে। দীর্ঘদিন ধরে এই রেওয়াজ হিলি সীমান্তে চলে আসছে, এতে করে দুই বাহিনীর মাঝে বিরাজমান সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত