‘অকল্পনীয়’ বোনাসের প্রতিশ্রুতি সালাউদ্দিনের

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১১:৫২ পিএম

শ্রীলঙ্কাকে হারানোর পর ভারতকে ১-১ গোলে রুখে দেওয়াটা মাঠে বসে দেখেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। সেদিন রাতেই তার মালে থেকে ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু দলের এমন পারফরম্যান্সের পর মালদ্বীপের বিপক্ষে তৃতীয় ম্যাচটা দেখার লোভ সামলাতে পারেননি বলেই ফেরার দিনক্ষণ বদলে ফেলেছিলেন। যদিও স্বাগতিক মালদ্বীপের কাছে ২-০তে হার দেখতে হয়েছে তাকে। তারপরও আশা ছাড়ছেন না। দলকে উজ্জীবিত করতে দিয়েছেন বড়সড় প্রতিশ্রুতি। ‘সবসময় তো আগেভাগে বোনাস ঘোষণা করি। কোনোবারই সেটা আর দিতে পারি না। এবার তাই কোনো ঘোষণা দিচ্ছি না। তবে কথা দিচ্ছি, দল যদি শিরোপা নিয়ে ফিরতে পারে, তবে তাদের (ফুটবলারদের) যা দিব তা তারা কল্পনাও করতে পারবে না’ বাফুফে ভবনে বসে কাল বলছিলেন সালাউদ্দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত