সৈয়দপুরে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১২:০৮ এএম

নীলফামারীর সৈয়দপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ স¤পাদক ইমরান হোসেন নাদিমকে (৩০) ১৭০টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে সৈয়দপুর উপজেলার বাঁশবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের একটি দল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের পরিদর্শক খবির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইমরানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছে থেকে ১৭০টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে সৈয়দপুর থানায় মাদক আইনে মামলা করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সৈয়দপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহসিন মন্ডল মিঠু বলেন, ইমরান হোসেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ স¤পাদক হওয়ায় দলীয় প্রভাব খাটিয়ে মাদক ব্যবসাসহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ডে জড়িয়ে পড়েছে। বিষয়টি কেন্দ্রীয় ও জেলা কমিটিকে অবগত করে তাকে দল থেকে বহিষ্কারের জন্য লিখিতভাবে জানানো হয়েছিল। সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার নাদিমকে জেলহাজতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত