ট্রে‌নে কাঁটা প‌ড়ে নির্মাণ কেয়ারটেকার নিহত

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১০:৫৮ পিএম

গোপালগ‌ঞ্জের কা‌শিয়ানী‌তে ট্রেনে কাঁটা প‌ড়ে রিফাত শেখ (১৬) না‌মে এক যুবক নিহত হ‌য়ে‌ছেন।

মঙ্গলবার রাত ৯ টার দি‌কে কা‌শিয়ানী উপ‌জেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘ‌টে।

‌নিহত রিফাত শেখ কা‌শিয়ানী সদ‌রের পোনা কা‌দিরপাড়া গ্রা‌মের মুন্নু শে‌খের ছে‌লে।

তি‌নি নির্মাণাধীন কালনা ব্রিজের এ্য‌প্রোস সড়‌ক নির্মাণকাজের সিকিউরিটি গার্ড হি‌সে‌বে নিয়োজিত ছি‌লেন।

কা‌শিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রায়হান জানিয়েছেন, রিফাত শেখ বাই সাই‌কেল নি‌য়ে কা‌জের সাই‌টে দায়িত্ব পালন কর‌তে যাচ্ছিলেন। ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নি‌চের রেললাইন পারাপারের সময় রাজশাহী থে‌কে গোপালগঞ্জগামী টু‌ঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রে‌নে কাঁটা প‌ড়েন।

‌তি‌নি আর‌ও জানান, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। লাশ উদ্ধার ক‌রে রেলও‌য়ে পু‌লি‌শের কা‌ছে লাশ হস্তান্তর করা হ‌বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত