ভাসানচরে যুক্ত জাতিসংঘ

রোহিঙ্গা ক্যাম্পে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ০২:০৯ এএম

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রমে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর সংযুক্ত হওয়ায় কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে সাধারণ রোহিঙ্গারা আনন্দ মিছিল বের করেছে।

গতকাল মঙ্গলবার দুপুরে উখিয়া কুতুপালং মেঘা ক্যাম্পের বিভিন্ন জায়গায় তারা এই আনন্দ মিছিল বের করে। এ সময় ক্যাম্পের মাঝিরা সাধারণ রোহিঙ্গাদের মিষ্টি বিতরণ করে।

উখিয়া কুতুপালং শরণার্থী শিবিরের ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম জানিয়েছেন, কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের মাধ্যমে স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের তালিকা প্রণয়ন করছে। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের চুক্তি হওয়ার পর ভাসানচরে এক লাখ রোহিঙ্গার মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত থাকবে। রোহিঙ্গারা এতে খুশি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত