সম্প্রতি বলিউডের ‘খুফিয়া’ সিনেমাকে কেন্দ্র করে আলোচনায় এসেছিলেন বিদ্যা সিনহা সাহা মিম ও মেহজাবিন চৌধুরী। সেই সিনেমায় বাংলাদেশকে ছোট করা হয়েছে অভিযোগ এনে তারা দুজনই সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছিলেন।
বিশাল ভরদ্বাজ পরিচালিত বিতর্কিত সেই ‘খুফিয়া’ সিনেমায় এবার যুক্ত হলেন আজমেরী হক বাঁধন। এই ছবির শুটিংয়ের জন্য তিনি এখন মুম্বাইতে অবস্থান করছেন বলে জানা গেছে। এ বিষয়ে যদিও এখনই মুখ খুলতে নারাজ বাঁধন। তবে ইনস্টাগ্রামে বাঁধনের সঙ্গে একটি সেলফি শেয়ার করে বিশাল ভরদ্বাজ লেখেন, সো ডেলাইটেড টু হ্যাভ দিস গর্জিয়াস অ্যাক্টর ফ্রম বাংলাদেশ’। ফলে ধারণা করে নেওয়া হচ্ছে, এই সিনেমাতে বাঁধনই থাকছেন।
উল্লেখ্য, আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন বাঁধন। ছবিটি ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল’প্রদর্শিত হয়েছিল। শুধু তাই নয়, সম্প্রতি একই ছবির জন্য বাঁধন এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে (অ্যাপসা) সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন।
