নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে ফুটপাতের দোকানি খুন

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১০:৫৬ পিএম

নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় ফুটপাতে দোকান বসানোয় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহমেদ জোবায়ের (১৮) নামে অপর এক হকারের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় চাষাঢ়া মেডিনোভার পাশের একটি পেট্রলপাম্পের সামনে এ ঘটনা ঘটে। আহমেদ জোবায়ের নারায়ণগঞ্জের উত্তর মাসদাইর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বঙ্গবন্ধু সড়কে সাধু পৌলের গির্জার সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে হকার স্বপন ও সাইদুলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হলে একপক্ষ ফোন করে বহিরাগতদের ডেকে নিয়ে আসে। পরে দ্বিতীয় দফায় মারামারি হলে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে জোবায়ের নামে এক হকার আহত হন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারসহ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্তকাজ শুরু করে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত রয়েছে। তার পেটে অনেক জখম হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

নিহতের বাবা আমজাদ হোসেন বলেন, দোকান বসানোর সময় বেশি জায়গা নেওয়াকে কেন্দ্র করে পাশের দোকানির সঙ্গে ঝগড়া হলে জোবায়েরকে ছুরিকাঘাত করা হয়।

এদিকে এ ঘটনার খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (্ক সার্কেল) নাজমুল হাসান। হত্যাকা-ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আসামিকে শনাক্ত করেছি। তাকে গ্রেপ্তারের পর আইনগত সব ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। তদন্তের স্বার্থে আপাতত বেশি কিছু বলা যাচ্ছে না। আমাদের তদন্ত অগ্রসরমাণ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত