ভেঙে পড়ল সেই সেতুর একাংশ

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ০১:১০ এএম

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া ইউনিয়নের নতুন আদাবাড়ি রাস্তায় বন্যার পানির স্রোতে ক্ষতিগ্রস্ত সেই সেতুটির একাংশ ভেঙে পড়েছে। এক সপ্তাহ আগে সেতুর একটি স্ল্যাব ভেঙে সংযোগ সড়কের একাংশ ধসে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত এ সেতুটি দীর্ঘদিন সংস্কারবিহীন অবস্থায় পড়ে ছিল। এ সময় ছোট ছোট যানবাহন চলাচল অব্যাহত থাকায় একাংশ ভেঙে পড়েছে বলে জানান তারা। এর আগে ক্ষতিগ্রস্ত সেতুটি নিয়ে গত ২৩ দেশ রূপান্তরে ‘সেতুর এ কী হাল’ শিরোনামে সচিত্র প্রতিবেদন ছাপা হয়।

স্থানীয়রা জানান, মহেড়া ইউনিয়নের হিলড়া আদাবাড়ি গ্রামের প্রধান রাস্তায় নির্মিত সেতুটি দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন এবং অন্তত ১০-১২টি গ্রামের মানুষ চলাচল করে। গত বছর দীর্ঘস্থায়ী বন্যার সময় পানির প্রবল স্রোতে সেতুর নিচের মাটি সরে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়।

উপজেলা উপসহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, ‘দ্রুত সময়ে সেতুটি সংস্কারের উদ্যোগ নেওয়ার বিষয়টি ঢাকার সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত