ধোনির উপস্থিতি আমাদের আত্মবিশ্বাস বাড়াবে: কোহলি

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ০৩:২৫ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার মেন্টর বা পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসের হয়ে সদ্য সমাপ্ত আইপিএল শিরোপা জিতেছেন ‘ক্যাপ্টেন কুল’।

এমন একজন অভিজ্ঞ তারকাকে দলে মেন্টর হিসেবে পেয়ে উচ্ছ্বসিত বিরাট কোহলি। ভারত অধিনায়ক জানালেন, দলে ধোনির উপস্থিতি তাদের আত্মবিশ্বাস বাড়াবে।

ভারতকে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়কের দেখার চোখ ও ব্যবহারিক উপদেশ তাদের উপকারে আসবে জানান ধোনি। টিম ইন্ডিয়া অধিনায়ক বলেন, ‘তার প্রচুর অভিজ্ঞতা আছে। যখন আমরা ক্যারিয়ার শুরু করেছিলাম তখন দলে সে আমাদের সবার মেন্টর ছিল।’

কোহলি আরও বলেন, ‘যারা প্রথম প্রধান টুর্নামেন্ট খেলছে সেসব তরুণ খেলোয়াড়দের এতে উপকার হবে। তার সবিস্তারে দেখার চোখ, ব্যবহারিক উপদেশ এক বা দুই শতাংশ ম্যাচে উন্নতি করতে সাহায্য করবে। আমরা তাকে পেয়ে সত্যি উচ্ছ্বসিত। তার উপস্থিতি আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।’

গত মাসে বিসিসিআই জানায়, বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াডের সঙ্গে মেন্টর হিসেবে থাকবেন ধোনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত