সংবাদ সম্মেলনে ইসলামী ঐক্যজোট

একদল বিদেশে বসে সাম্প্রদায়িক উসকানি দিচ্ছে

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ০৩:১৬ এএম

একদল বিদেশে বসে সার্বক্ষণিক সাম্প্রদায়িক উসকানিসহ দেশ ও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন ইসলামী ঐক্যজোটের নেতারা। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এই মন্তব্য করেন। বক্তরা বলেন, হিন্দুদের বাড়িঘরে যারা হামলা চালিয়েছে তারা দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়।

সংবাদ সম্মেলন থেকে ইসলামী ঐক্যজোট ৫ দফা কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান রুহুল আমিন খান, জুলকার নাইন ও মো. জামাল উদ্দিন, যুগ্ম মহাসচিব আবু হানিফ, ইউসুফ সিদ্দিকী, আব্দুর রহিম হাজারী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত