গোপালগঞ্জে পিকআপ ভ্যান ও নসিমন সংঘর্ষে নিহত ৩

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ০৫:২২ পিএম

গোপালগঞ্জে পিকআপ ভ্যান ও নসিমন সংঘর্ষে ৩ মৎসজীবী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামের রমেশ বিশ্বাসের ছেলে মঙ্গল বিশ্বাস (২৫), আতিয়ার মোল্লার ছে‌লে জোবায়ের মোল্লা (২৬) ও আক্কাস সরদারের ছেলে লিমন সরদার (৩০)।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, তারা টেকেরহাট এলাকা থেকে মাছ ধরে নসিমনে করে নিজামকান্দি গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মোড় দিয়ে হাইওয়েতে ওঠার সময় গোপালগঞ্জগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মঙ্গল বিশ্বাস ও জোবায়ের মোল্লা নিহত হয়।

ফায়ার সা‌র্ভিসের স্টেশন অ‌ফিসার মো. স ম আ‌রিফুল হক জানান, ঘটনাস্থ‌লে দুজ‌নের লাশ পাওয়া গে‌ছে। আর লিমন সরদারক না‌মে একজন‌কে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হ‌লে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত