সিনোফার্মের আরো ৫৫ লাখ টিকা আসছে বৃহস্পতিবার

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১১:৪১ পিএম

বৃহস্পতিবার চীনের সিনোফার্মের আরো ৫৫ লাখ টিকা দেশে এসে পৌঁছাবে। রাত ১১টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ টিকা আসার কথা রয়েছে। 

মঙ্গলবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত সোমবার রাত ১১টায় চীনের সিনোফার্মের ১০ লাখ ডোজ এবং রাত ১২টায় নেদারল্যান্ডস থেকে অ্যাস্ট্রেজেনেকার আরও ১০ লাখ ডোজ টিকা দেশে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত