মুগদা হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডে দগ্ধ ৫

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ০৩:০৫ পিএম

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটে আগুন লেগে অন্তত পাঁচ কর্মী দগ্ধ হয়েছেন। হুড়োহুড়িতে আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতালের ছয় তলায় একটি আইসিইউতে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওই সময় আইসিইউটি খালি ছিল। আহত ছয়জনই হাসপাতালের কর্মী।

পরিচ্ছন্নতা কাজের সময় এ দুর্ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যমকে জানান হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা খন্দকার তৌফিক।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। বেলা ১২টা ৫৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের পর মুগদা হাসপাতালের ছয় কর্মীকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তাদের পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়েছে বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত