নিয়মরক্ষার ম্যাচে থিকশানার ঘূর্ণিতে বিপদে নেদারল্যান্ডস

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ০৮:২৮ পিএম

প্রথম রাউন্ডের ‘এ’ গ্রপ থেকে সবার আগে সুপার টুয়েলভ নিশ্চিত করে ফেলা শ্রীলঙ্কা টস জিতে ব্যাটিংয়ে পাঠিয়েছে নেদারল্যান্ডসকে।

আগের দুই ম্যাচে হেরে যাওয়ায় ম্যাচটি গুরুত্বহীন ডাচদের জন্যও। দুই দলের নিয়মরক্ষার ম্যাচটি শুরু হয় শুক্রবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪.২ ওভারে ৩ উইকেট হারিয়েছে ৩১ রান করেছে নেদারল্যান্ডস। ব্যাটিংয়ে আছেন কলিন অকারম্যান (১১) ও বাস দে লিদে (০)।

দুর্দান্ত ঘুর্ণিতে ডাচদের বিপদে ফেলে দিয়েছেন মহীষ থিকশানা। ১ ওভার হাত ঘুরিয়ে ৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা, আভিষ্কা ফার্নান্ডো, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, মহেশ থিকশানা, লাহিরু কুমারা।

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও'দাউদ, স্টিভেন মাইবার্গ, বেন কুপার, কলিন অ্যাকারম্যান, বেস ডি লিডে, স্কট অ্যাডওয়ার্ডস, রওলফ ফন ডার মারউই, পিটার সিলার (অধিনায়ক), ফ্রেড ক্লাসেন, পল ফন মিকেরেন, ব্রেন্ডন গ্লোভার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত